1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ানে বাংলাদেশ নারীদের ব্রোঞ্জ নিশ্চিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ানে বাংলাদেশ নারীদের ব্রোঞ্জ নিশ্চিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৯ বার

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ ব্রোঞ্জের লক্ষ্যে গিয়েছিল। সেই লক্ষ্য পূরণ হয়েছে। আজ গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।

কাবাডিতে সেমিফাইনালে হারলেও দুই বিজিত দল ব্রোঞ্জ পায়। ফলে স্বাগতিক ইরানের কাছে হারলেও ব্রোঞ্জ বাংলাদেশের জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ইরান-বাংলাদেশ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।

সব ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফেভারিট ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারত ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে। অপেক্ষা ছিল রানার্স-আপ দলের। বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় দলই ভারতের কাছে হেরেছে। আবার মালয়েশিয়াকে হারিয়েছে দুই দলই। তাই গ্রুপে বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দলের পয়েন্ট ছিল সমান। এর ফলে বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত কোয়ার্টার ফাইনাল।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও প্রথমার্ধে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ দল।‌ ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচে আর ফিরতে পারেনি থাইল্যান্ড। ৪২-২৭ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ।

‘এ’ গ্রুপে চার দল হলেও ‘বি’ গ্রুপে তিন দল। ইরাক দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। স্বাগতিক ইরান ও নেপালের ম্যাচ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। বড় ব্যবধানে ইরান হারিয়েছে নেপালকে। ৪৭-১৪ পয়েন্টে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইরান। আর তাই সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইরান পেয়েছে ‘এ’ গ্রুপ রানার্স-আপ বাংলাদেশকে। আর অন্য সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ রানার্স-আপ নেপালের।

ইরানে বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা। ইরান থেকে তিনি জানিয়েছেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্নপূরণ হলো। আমাদের জন্য দোয়া করবেন। সেমিফাইনালে ইরানকে হারিয়ে আমরা যেন ফাইনালে যেতে পারি।’

২০০৫ সালে প্রথম এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ অংশগ্রহণ করে। সেই টুর্নামেন্ট বাংলাদেশ সেমিফাইনালে বিদায় নেয়। তখন কাবাডিতে সেমিফাইনালিস্টদের ব্রোঞ্জ পদক প্রদানের নিয়ম চালু হয়নি। তাই বাংলাদেশ আনুষ্ঠানিক পদক না পেলেও পরবর্তীতে সেটা ব্রোঞ্জের অলিখিত স্বীকৃতি পেয়ে আসছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com