1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৬৪ দেশ নিয়ে হতে পারে ফুটবল বিশ্বকাপ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৬৪ দেশ নিয়ে হতে পারে ফুটবল বিশ্বকাপ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬২ বার

ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। প্রতিযোগিতাটির শততম বছর পূর্ণ হবে ২০৩০ সালে। যে কারণে বৈশ্বিক এই আসরটির শতবর্ষ বিশেষভাবে উদ্‌যাপন করতে চাইছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রস্তাব দেওয়া হয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল খেলবে। যদিও এখনও পাকাপাকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ সালের বিশ্বকাপে। ১০০ বছরের উদ্‌যাপন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত ফুটবল বিশ্বকাপ ৩২টি দেশকে নিয়ে হয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়।২০২৬ বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে। আয়োজক হিসেবে আছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।

ফিফার এক কর্মকর্তা বলেন, “বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।” ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর এই প্রস্তাব পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপে পারফর্ম করতে পারে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। তাদের সঙ্গে কথা বলছে ফিফা। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় কোল্ডপ্লের অনুষ্ঠানটি আয়োজনের ভাবনা রয়েছে।প্রসঙ্গত, ২০৩০ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো তিনটি ভিন্ন মহাদেশ ও ছয়টি দেশে হবে। তবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে তিনটি বিশেষ ম্যাচ। আয়োজক না হয়েও তিন লাতিন দেশে শুরুর ম্যাচগুলো দিয়ে টুর্নামেন্টটির পর্দা উঠবে। ২০৩০ সালের ৮ জুন শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল হবে ২১ জুলাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com