1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১১-২০ তম গ্রেডের কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১১-২০ তম গ্রেডের কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ বার

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১১-২০তম গ্রেডের কর্মচারীদের “এসেনশিয়াল স্কিল ডেভেলপ মেন্ট ফর দ্যা ইমপ্লোইস” শীর্ষক কর্মশালার শুরু হয়েছে।

আজ বুধবার (১৭ জানুয়ারি -২০২৪খ্রী:) সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহ্ আজম বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশপ্রেমিক দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সুদক্ষ কর্মী তৈরি ও সাংগঠনিক লক্ষ্য অর্জনে কর্মী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এবং নিজেদের পরিবর্তমান বিশ্বের সাথে অভিযোজন যোগ্য করে গড়ে তুলতে পারে আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণের আয়োজন। আমরা বিশ্বাস করি প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম, ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights