1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নাসির নামের এক যুবক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নাসির নামের এক যুবক

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৮ বার

 

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নাসির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আর তার পরিবার বলছেন আত্মহত্যা।বুধবার (১২ মার্চ) দুপুর ১দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। ওই যুবক পৌরসভার ছিটচিলারং এলাকার মো. সিদ্দিকীর ছেলে ।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

স্থানীয়রা জানান, নাসির ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।নাসিরের বাবা সিদ্দিক বলেন, তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ ঋণের কারণে পরিবারে নিয়মিত কলহ চলছিল। গতকাল রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে তিনি বাড়ি ফিরে আসে। রাতে আমি তাকে বলেছিলাম, ‘তোমার সব ঋণ আমি শোধ করে দেবো।’ কিন্তু সে বলল, ‘বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব।’

স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, নাসির দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছিলেন। আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com