1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা নিয়ে জামায়াতের আলোচনা সভা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা নিয়ে জামায়াতের আলোচনা সভা

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫৩ বার

১৭ রমযান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিয়ালা দক্ষিণপাড়া মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাত্রাই ইউনিয়নের ০২নং ওয়ার্ডের আয়োজনে সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক আব্দুল আলীম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, প্রবীণ জামায়াত নেতা আ ন ম খলিলুর রহমান, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও জামায়াতের মিডিয়া বিভাগের উপজেলা সেক্রেটারি রাশেদুজ্জামান আল হাসান। বক্তারা ইসলামের প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধ বদর যুদ্ধের ইতিহাস, শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বদর যুদ্ধ ছিল ঈমান ও সত্যের বিজয়ের প্রতীক। মাত্র ৩১৩ জন সাহাবির সীমিত সরঞ্জাম ও প্রস্তুতি থাকা সত্ত্বেও আল্লাহর রহমতে তারা অন্যায়ের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন। এই যুদ্ধ আমাদের শেখায়- আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস,সংযম ও একতা থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি জয় করা সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত জনতার উদ্দ্যেশে বদর যুদ্ধের চেতনা ধারণ করে সত্য,ন্যায় ও আদর্শের পথে চলার এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জন্য আহব্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com