
জয়পুরহাটের কালাইয়ে ডেমোক্রেসি ওয়াচ এর বাস্তবায়নে যুব ফোরাম এর সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ রাজুর সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সক্রিয়করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. ডেমোক্রেসি ওয়াচ আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোছা. নাসিমা বেগম ফিল্ড অফিসার মোফাখ্খারুল ইসলাম লোহানী ।
এছাড়াও কালাই উপজেলার উদয়পুর, জিন্দারপুর, মাত্রাই, পুনট ও আহাম্মেদাবাদ ইউনিয়ন থেকে প্রায় ৩০ জন যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সক্রিয়করণ সভায় প্রধান অতিথি বলেন, নতুন সদস্য তৈরি এবং সামাজিক,পারিবারিক সহ সকল সমস্যা সমাধানের জন্য যুব ফোরামের সদস্যদের উদ্যোগ নেয়া উচিৎ নির্যাতিত পরিবার ও প্রান্তিক জনগোষ্ঠীদের পাশে থেকে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে ।