1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জের কাজীপুরে আগুনে পুড়ে ছাই ছয়টি পরিবারের দশটি ঘর - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জের কাজীপুরে আগুনে পুড়ে ছাই ছয়টি পরিবারের দশটি ঘর

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৯ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ছয়টি পরিবারের দশটি ঘর। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের শিকার নীলমনি সরকার জানান, ঘরের পাশে ছাইকুড়ি থেকে অসাবধানতাবশত এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরে থাকা নগদ টাকা সোনার গহনাসহ কোন কিছুই বের করা সম্ভব হয়নি।
কাজিপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে গিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে নীলমনি সরকার, পরী সরকার, পান্না, শংকর, অদৃষ্ট ও বাদল নমদাসের মোট দশটি ঘর সর্ম্পূণ পুড়ে গেছে। ঘরে রক্ষিত নগদ টাকাও পুড়ে গেছে। এতে করে আনুমানিক সাতলাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান ঘনবসতি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে তিরিশ কেজি করে চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com