1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে আগুনে নিঃস্ব পরিবরাগুলোর পাশে ওসি নূরে আলম - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে আগুনে নিঃস্ব পরিবরাগুলোর পাশে ওসি নূরে আলম

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৬ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব ৫ টি পরিবারকে ব্যক্তিগভাবে সহায়তা প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম। মঙ্গলবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে তাদের হাতে সহায়তা সামগ্রি তুলে দেন। সহায়তা সামগ্রির মধ্যে রয়েছে দশ কেজি করে চাল, ডাল, আটা, আলু, লবন, চিনি। এছাড়া পরিবারের প্রতিটি সদস্যের জন্যে একটি করে শাড়ি, লুঙ্গী, থ্রিপিচ ও গামছা প্রদান করা হয়েছে। এসময় ওসি বলেন, আগুনে পরিবারগুলোর সব কেড়ে নিয়েছে। পরিধেয় কাপড় ছাড়া পরিবারের সদস্যদের আর কোন কাপড় চোপড় নেই। এ কারণে খাদ্য সামগ্রির সাথে পরিধেয় জিনিসও দেয়া হলো। আশা করি সামর্থ্যবানরা এসব পরিবারের সহায়তায় এগিয়ে আসবেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর পরিমল কুমার তরফদার, হিন্দু কমিউনিটির প্রধান বিমল চন্দ্র, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূখ।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে লাগা আগুনে নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ পাঁচটি পরিবারের দশটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com