
মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান(ময়মনসিংহ): গাজায় ইজরায়েলি নৃশংস গণহত্যা বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে নেতৃত্ব দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ ভালুকা আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং ভালুকা উপজেলা জামায়াতের আমির জনাব ছাইফ উল্লাহ পাঠান ফজলু। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন ভালুকা উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব শহীদুর রহমান শাহিন।
অনুষ্ঠানে প্রায় পাচঁ হাজার জামাত, শিবির ও আম জনতার সমাগম হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে ইজরায়েলি পণ্য বর্জনের আহবান জানান।