1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সংবাদপত্র হলো সমাজের দর্পন- এমপি সালাম মূর্শেদী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সংবাদপত্র হলো সমাজের দর্পন- এমপি সালাম মূর্শেদী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ বার

বি.এম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সংবাদপত্র হলো সমাজের দর্পন। আর সাংবাদিকরা হলো জাতির বিবেক। এই সংবাদপত্র আছে বলেই সমাজের কোথায় কি ঘটছে তা আমরা ঘরে বসে জানতে পারি। তবে নেতিবাচক সাংবাদিকতার পাশাপাশি ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়নের চিত্র সংবাদপত্রে তুলে ধরে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ায় হলো একজন প্রকৃত সংবাদকর্মীর কাজ। আজ উন্নয়ন সাংবাদিতকার প্রচলন আছে বলেই বাংলাদেশের উন্নয়নের খবর বিশ্ব দরবারে পৌঁছেছে। তলা বিহীন ঝুঁড়িতে পরিণত বাংলাদেশ আজ উন্নত বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এর সব কিছু সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে।

তিনি আরো বলেন, ডিজিটাল যুগে এখন আর মানুষকে ভুলভাল বুঝানো সম্ভব না। জনগণ বুঝেছে উন্নয়নে আওয়াওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে ও শান্তিতে থাকে। তাই সাধারণ মানুষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়যুক্ত করে একটানা চতুর্থবারের মত আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে।

২০ জানুয়ারী রাত সাড়ে ৯টায় রূপসা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান।

ক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা থানার অফিসার ইনচার্জ মো. শওকত কবির, জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, নৈহাটী স্কুলের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মঈনুল ইসলাম টুটুল, রূপসা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শেখ মোঃ আবু তাহের, সদস্য সচিব আশরাফ আলী রাজ, রিনা পারভিন, মোঃ ফরিদ শেখ, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, তরিকুল ইসলাম ডালিম, কৃষ্ণ গোপাল সেন, সহ-সাধারণ সম্পাদক এম, এ আজিম, সদস্য হামিদুল হক, বিএম শহিদুল ইসলাম, আখতার খান, বেনজীর হোসেন, চিত্ত রঞ্জন সেন, মুস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, নাইমুজ্জামান শরিফ, রেজাউল ইসলাম তুরান ও নতুন সকাল ডটকম এর নিজস্ব প্রতিবেদক আব্দুস ছালাম প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com