
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেলা আইনজীবী সমিতিতে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে নির্বাচনের ভোটগ্রহন। দিন গড়িয়ে রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।
এতে সভাপতি পদে এ্যাড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. মখদুম সাব্বির মৃদুল নির্বাচিত হন।
এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
সেখানে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি এ্যাড. আনজামুল হক, এ্যাড. দিদার আলী, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী এ্যাড. হেলাল উদ্দিন সরকার, লাইব্রেরী সেক্রেটারী এ্যাড. সুয়েল রানা, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী এ্যাড. নুরুল ইসলাম-২ ও সদস্য পদে এ্যাড. ফজলে আলম, এ্যাড. মোছা: মাসুদা পারভীন, এ্যাড. মিজানুর রহমান ও এ্যাড. ওয়াকিলুজ্জামান নির্বাচিত হন।
নির্বাচনটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. আব্দুল হামিদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এ্যাড. সুলতান কামাল ও এ্যাড. নাসির উদ্দিন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫৯ জন। এই নির্বাচনে ৮টি পদের জন্য ২টি প্যানেলের মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।