1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহী-৪ আসনে ফলাফল প্রত্যাখ্যান ট্রাইব্যুনাল মামলার ঘোষণা সাবেক সংসদ সদস্যর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহী-৪ আসনে ফলাফল প্রত্যাখ্যান ট্রাইব্যুনাল মামলার ঘোষণা সাবেক সংসদ সদস্যর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার

নিজস্ব প্রতিবেদক:

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -৪, বাগমারা আসনে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের প্রহসনের নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করে ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ৩ বারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি সহ তার অনুসারী নেতাকর্মীদের হত্যা ও এলাকাছাড়া করার হুমকি সহ নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে ইতিপূর্বে আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়েরকৃত ২ টি ফৌজদারি মামলা যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, রাজশাহীর তাহেরপুর পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে আবুল কালাম আজাদের বিরুদ্ধে জুলুম, প্রতারণা, অবৈধ নিয়োগবাণিজ্য, নেতা-কর্মীদের নির্যাতন, ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন সহ অসংখ্য অভিযোগ ছিলো।

সাবেক সংসদ এনামুল হক এর ব্যাক্তিগত ভেরিফাই ফেসবুক লাইভে বক্তব্যে বলেন, বাগমারায় ১২২ টি কেন্দ্রের মধ্যে ৪০ টি কেন্দ্র থেকে তার কাঁচি প্রতীকের এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া হয় এবং জোরপূর্বক নৌকা প্রতীকে সিল প্রদান করা হয়। দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদানের হার ছিলো ২০ শতাংশ, অথচ ভোটের ফলাফলে অস্বাভাবিক ভোটের পার্সেন্টেজ দেখানো হয়। এতদ্বঞ্চলে বাংলা ভাই সহ উগ্র সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ৬ হাজার শীতার্ত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছেন রাজশাহীর বাগমারা থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত ৩ বারের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের নিজ অর্থ অয়ানে এই প্রচন্ড শীতে হতদরিদ্র ও শীতার্ত অধিবাসীদের মাঝে কম্বল বিতরণ করেন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভবানীপুর পৌরসভার মেয়র আব্দুল খালেক মন্ডল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগমারা থেকে নির্বাচিত ৩ বারের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে বলেন, আমাকে ষড়যন্ত্র করে গত ৭-জানুয়ারি নির্বাচনে পরাজিত করলেও বাগমারাবাসীর জন্য আমার ভালোবাসা একবিন্দুও কমেনি। ৬ হাজার শীতার্ত হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন। রাজশাহী-৪, বাগমারা সাবেক সংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক,

আরও বলেন সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে অত্র অঞ্চলের মানুষের পাশে সুখে-দুঃখে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ইনশাআল্লাহ আমৃত্যু থাকবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com