1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয় সংসদ সদস্যকে তেরখাদা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয় সংসদ সদস্যকে তেরখাদা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার

সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি , খুলনা

খুলনা-০৪ আসনের বার বার নির্বাচিত মহান জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় খুলনা জেলার তেরখাদা প্রেসক্লাবের পক্ষ থেকে গত ২০ শে জানুয়ারী ~২০২৪ রাত সাড়ে দশ টার দিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় তেরখাদা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) খুলনা বিভাগীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক দেশ সেবা পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক মোঃ রবিউল ইসলাম , সহ-সভাপতি সাংবাদিক মোঃ মাহবুব আলম , তেরখাদা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) খুলনা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাগর কুমার বাড়ই সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন , রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলাবাসীর কল্যাণে নিরলস পরিশ্রম করে যাবো।

খুলনা-০৪ আসন তথা রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা কে একটি উন্নত সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলবো।

তিনি সদা সর্বদা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights