1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার

 

” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে ধারন করে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে রাজগঞ্জ (সাহেব কাচারি) বাজারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে মাদক, জুয়া, চুরি, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান।

উঠান বৈঠকে চর নিলক্ষীয়া ইউনিয়নের কৃতি সন্তান মিরেরশরাই উপজেলা শিক্ষা অফিসার, একেএম ফজলুল হক, এসআই আল আমিন, এসআই মাহবুব, যুবদল নেতা মাহমুদুল হাসান রাসেল, মহসিন আলম, নোমান ইবনে লতিব, নুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights