1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সলঙ্গায় কলেজে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সলঙ্গায় কলেজে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার

 

সলঙ্গায় দাদপুর জিআর ডিগ্রী কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।সিরাজগঞ্জের সলঙ্গায় দাদপুর জিআর ডিগ্রী কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোকবার (২৭ এপ্রিল) সকালে সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজ হল রুমে এ সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।

এ সময় তিনি বলেন, কামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। তারা প্রথম কলেজের নাইটগার্ড রোস্তম আলী কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি কক্ষ ও কম্পিউটার ভাঙচুর করে। পরে ৪টি কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তমূলক এ ধরনের কাজের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান তিনি। এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com