
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস বয়কটের মাধ্যমে প্রতিবাদী দিবস হিসাবে প্রতীকী নাটক ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই প্রতীকী নাটক ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির
ঠাকুরগাঁও জেলা সভাপতি রেদওয়ান রাফাত, সাধারণ সম্পাদক রোজি আক্তার, সাংগঠনিক সম্পাদক মনিকা আক্তার, দপ্তর সম্পাদক জয়ন্ত রায় সহ অন্যান্যরা।
ঘণ্টা ব্যাপী শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন এরপর সেখানে তারা বলেন অবিলম্বে তাদের দাবি গুলো না মেনে নেওয়া হলে এরপরে কঠোর আন্দোলনে যাবেন তারা।