1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাতৃত্বের গণ্ডি পেরিয়ে মাকে দেখুন একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে- অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজীর জাতির উদ্দেশ্যে বার্তা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাতৃত্বের গণ্ডি পেরিয়ে মাকে দেখুন একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে- অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজীর জাতির উদ্দেশ্যে বার্তা

প্রতিবেদক কাজল
  • আপডেট সময়ঃ সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৬০ বার

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান, কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী মাতৃত্ব নয় বরং মাকে ব্যক্তিমানুষ হিসেবে মহিমান্বিত করার আহ্বান জানিয়েছেন।

১১ মে ২০২৫, রাজধানীর টিকাটুলি আর. কে. মিশন রোডস্থ ভুইয়া ও ব্রিটিশ ইন্টারন্যাশনাল কিডস স্কুলে (বিকস) আয়োজিত মা দিবসের আলোচনাসভা, চিত্রাঙ্কন, ছড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভাপতিত্ব করেন বিকস-এর প্রিন্সিপাল ডা. সিরাজুল আলম ভুইয়া।

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। মা থাকা মানে সবচেয়ে বড় ভরসা ও ভালোবাসার জায়গাটি অক্ষুণ্ণ থাকা। আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কাছেই। সামর্থ্যের সবটুকু দিয়েও মা দেখতে চান সন্তানের হাসিমাখা মুখ। যিনি মা হারিয়েছেন, তিনি যেন নিজের একটি অংশকেই হারিয়ে ফেলেছেন। যদিও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা উচিত প্রতিটি দিনই, তবুও একটি বিশেষ দিন যেন আমাদের মায়ের জন্য আবেগ প্রকাশের কথা আরও একবার স্মরণ করিয়ে দেয়। মা দিবস আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, সন্তান হিসেবে মায়ের প্রতি দায়িত্ব ও সম্মানের কথা।”

এ অনুষ্ঠানে প্রায় ১০টি স্কুলের শিক্ষার্থী, মা ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। মায়েদের সম্মানার্থে কেক কাটেন শিক্ষার্থীরা। রত্নাগর্ভা মা ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

বিকস প্রিন্সিপাল ডা. মো. সিরাজুল আলম ভুইয়া বলেন, “সবার আগে শিশু শিক্ষা। শিক্ষিত জাতি গঠনে মায়ের অবদান অনস্বীকার্য। মা দিবস উপলক্ষে বিকস স্কুল জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রি-প্লে থেকে নার্সারির শিক্ষার্থীদের ৫০% ছাড়ে ভর্তির ঘোষণা দিচ্ছি।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com