1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘গল্পের অনেকটা বাকি’, টেস্ট দলে ডাক পেয়ে সুদর্শন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘গল্পের অনেকটা বাকি’, টেস্ট দলে ডাক পেয়ে সুদর্শন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৯ বার

ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল, সাম্প্রতিক সময়ে সব ধরনের ক্রিকেটেই দারুণ ফর্মে আছেন সাই সুদর্শন। এবার এমন পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। ভারত ‘এ’ দলে সুযোগ পাওয়ার পর মূল দলেও সুযোগ পেয়েছেন। সব ঠিক থাকলে ইংল্যান্ডের বিপক্ষে তাকে ভারতের টপ অর্ডারে দেখা যেতে পারে।

দলে সুযোগ পেয়ে সুদর্শন বলেছেন, ‘দেশের হয়ে ক্রিকেট খেলাটাই একটা বড় সম্মান। খুব ভালো লাগছে। বিশ্বাসই হচ্ছে না। যেই ক্রিকেট খেলা শুরু করুক, সবার স্বপ্ন থাকে টেস্টে খেলা। ওটাই চূড়ান্ত লক্ষ্য।’

ব্যক্তিগত সাফল্যের মুহূর্তে সুদর্শনের মুখে শোনা গেল তার পরিবারের প্রশংসা। তামিলনাড়ুর এই ক্রিকেটার বলেছেন, ‘আমি জানি বাবা-মা খুব খুশি হবে। ভিডিও কলে বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে কথা বলেছি। পরিবারের লোকজন এবং বন্ধুরাও আমার জন্য খুশি। সেটা ওদের মুখ দেখেই বুঝতে পারছিলাম।’

তবে এখনো অনেকটা পথ হাঁটা বাকি সেটা জানেন সুদর্শন। তিনি বলেছেন, ‘মাত্র শুরু হলো। এখনও গল্পের অনেকটা বাকি। অনেক কিছু যোগ করতে হবে। সবাই এটা মাথায় রাখতে বলেছে।’

এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আইপিএল খেলেই লাল বলের ক্রিকেটে নামতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানিয়ে নিতে একটু সময় লাগেই। কিন্তু আমি সাধারণ বিষয়গুলোর ওপর সবচেয়ে বেশি জোর দিই। মাঠের বাইরেও মনঃসংযোগ বাড়ানোর দিকে জোর দিই। যত বেশি মনঃসংযোগ থাকবে, তত বেশি মাঠের মধ্যে সেটার প্রভাব দেখা যাবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com