1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ বার

আরাফাত হোসেন, স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পাঠান এ.এস.এ (আলহাজ্ব শমশের আলী) উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৩ শে জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে এডহক কমিটির সভাপতি আবু তাহের রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ শামীমা আক্তার মুক্তা, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং থালতা মাঝগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলী। আরও বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু তাহের রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সাইদুর রহমান খোকন, আমিরুল ইসলাম, জহুরল ইসলাম, মোঃ রানা প্রমূখ।

Open photo

এসময় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৪ সালের ৪৫জন শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights