1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ৩ দেশের ৫জন ধারাভাষ্যকার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ৩ দেশের ৫জন ধারাভাষ্যকার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৬১ বার

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য পাঁচ সদস্যের ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান সিরিজে স্বাগতিক দেশটির তিন জন ধারাভাষ্যকারের সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া থেকেও একজন করে ধারাভাষ্যকার রাখা হয়েছে এই পাঁচ সদস্যের প্যানেলে। বাংলাদেশ থেকে আছেন আতহার আলী। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম দিকেও ধারাভাষ্য দেয়ার জন্য পাকিস্তানে গিয়েছিলেন আতাহার আলি।

অস্ট্রেলিয়া থেকে রাখা হয়েছে মাইক হেইসম্যানকে। স্বাগতিক পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মাঝে সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে আছেন আমির সোহেল ও বাজিদ খান। পুরো সিরিজে উপস্থাপিকা হিসেবে কাজ করবেন জয়নব আব্বাস।

পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ সম্প্রচার করবে ‘এ’ স্পোর্টস ও টেন স্পোর্টস। এ ছাড়া তামাশা ও ট্যাপম্যাড অ্যাপেও দেখা যাবে বাংলাদেশ ও পাকিস্তানের খেলা। মিডল ইস্ট এবং উত্তর আফ্রিকায় ক্রিকবাজ, বাংলাদেশে টি-স্পোর্টসে খেলা দেখা যাবে।

টেলিভিশনের পাশাপাশি ট্যাপম্যাড অ্যাপেও লিটন দাসদের খেলা দেখতে পারবেন বাংলাদেশের সমর্থকরা। এ ছাড়া যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল অ্যাপ, শ্রীলঙ্কায় ডায়ালগ, আফ্রিকায় সুপার স্পোর্টস এবং উত্তর আমেরিকায় সম্প্রচার হবে উইলো টিভিতে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com