1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র‌্যাব এর দিকনির্দেশনায় গত ২২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ২০.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ০১টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ ফরিদ হোসেন (২৬), পিতা-মোঃ ফরমান হোসেন, সাং-বড় বাশূরিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিএনজি যোগে মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com