1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর অভয়নগরে ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান।৩ টি ক্লিনিককে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ১ টি সিলগালা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর অভয়নগরে ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান।৩ টি ক্লিনিককে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ১ টি সিলগালা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২০১ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের অভয়নগরে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩টি ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ক্লিনিককে সীলগালা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়।মেডিকেল এ্যাসিষ্টান্ড দিয়ে অপারেশন করানোর দায়ে ও লাইসেন্স নবায়ন না থাকায় বিশ্বাস (প্রাঃ) ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।অপরদিকে, নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিককে অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ডিউটি ডাক্তার ও এ্যানেসথেশিয়া ডাক্তার না থাকা ও রি-এজেন্ট বার কোড না থাকার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এ হামিদ মেমোরিয়াল ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ওটির অনুমোদন, ডিউটি ডাক্তার না থাকায় ১ লাখ টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ স্কট কমান্ডার এএসপি ফয়সাল তানভীর, অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ডা. ওয়াহিদুজ্জামান, মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ। এর আগে সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে এবি ডায়াগনস্টিক সেন্টার, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবওয়েভ মেডিকেল সেন্টার তাদের প্রতিষ্ঠান বন্ধ করে মুহুর্তে সটকে পড়ে। এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। কোন ক্লিনিক যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com