1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ম্যারাডোনার মৃত্যুর মামলার বিচার শুরু হবে নতুন করে, নেপথ্যে টিভি সিরিজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ম্যারাডোনার মৃত্যুর মামলার বিচার শুরু হবে নতুন করে, নেপথ্যে টিভি সিরিজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৯০ বার

ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে বহুল আলোচিত বিচার প্রক্রিয়া বাতিল করেছে আর্জেন্টিনার একটি আদালত। মামলাটির অন্যতম বিচারক এই মামলা নিয়ে নির্মিত একটি মিনি টিভি সিরিজে জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর আদালত পূর্ণাঙ্গ বিচার বাতিলের সিদ্ধান্ত নেয়।

এতে করে ম্যারাডোনার মৃত্যুর প্রায় চার বছর পর আবারও নতুন করে বিচার শুরু করতে হবে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বুয়েনস এইরেসের আদালতে কয়েক সপ্তাহের শুনানি এবং ৪০ জনেরও বেশি সাক্ষীর জবানবন্দির পর মামলাটি বাতিল করা হয়।

২০২০ সালে মারা যাওয়া ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসকদের গাফিলতি রয়েছে বলে অভিযোগ আনা হয়। দীর্ঘদিন ধরে চলা মামলাটি এখন থেকে নতুন করে শুরু করতে হবে তিনজন নতুন বিচারকের উপস্থিতিতে।

বিচারক জুলিয়েতা মাকিন্তাচকে মামলাটি থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়, কারণ তিনি মামলাটি নিয়ে নির্মিত একটি ডকু-সিরিজে যুক্ত ছিলেন বলে জানা যায়। এতে নৈতিকতার একাধিক বিধি লঙ্ঘনের সম্ভাবনা তৈরি হয়।

বিচারক ম্যাক্সিমিলিয়ানো সাবারিনো বৃহস্পতিবার বিচার বাতিলের ঘোষণা দিয়ে বলেন, মাকিন্তাচের আচরণ বিচারপ্রক্রিয়াকে ‘পূর্বগঠিত পক্ষপাতের’ শিকার করেছে। ইতোমধ্যে সাক্ষীদের অনেকেই কষ্টকর ও আবেগঘন জবানবন্দি দিয়েছেন, যার মধ্যে মারাদোনার সন্তানরাও আছেন।

ম্যারাডোনার মেয়ে জানা ম্যারাডোনা বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘আমি শান্ত নই। আমি ক্ষুব্ধ। আমি ওদের ঘৃণা করি!’ম্যারাডোনার সাবেক সঙ্গিনী ভেরোনিকা ওহেদা ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেন। তবে তিনি আরও বলেন, ‘প্রয়োজনে হাজারবার জবানবন্দি দিতে হলেও আমি দেব।’

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনা ২০২০ সালের নভেম্বর মাসে ৬০ বছর বয়সে মস্তিষ্কের অস্ত্রোপচারের পরবর্তী সময়ের পুনর্বাসনকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যাওয়া এবং ফুসফুসে তরল জমা হওয়া (অ্যাকিউট পালমোনারি ইডিমা) শনাক্ত করা হয়।

সাত সদস্যবিশিষ্ট চিকিৎসক দল তার বাড়িতে পুনর্বাসনের অবস্থা ঘিরে এখনও বিচারের মুখোমুখি। প্রসিকিউশন এটিকে ‘চরম অবহেলা’ বলে অভিহিত করেছে। গত ১১ মার্চ শুরু হওয়া বিচারে প্রসিকিউশন অভিযোগ তোলে যে, ম্যারাডোনাকে মৃত্যুর আগে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক এক সময়ের জন্য অবহেলায় ফেলে রাখা হয়েছিল।

ম্যারাডোনার আরেক কন্যা গিয়ানিনা আদালতে বলেন, তার বাবাকে ‘অন্ধকার, কুৎসিত ও একাকী’ জায়গায় রাখা হয়েছিল এবং তার দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা তার সুস্থতা নয়, বরং অর্থ উপার্জনেই বেশি আগ্রহী ছিলেন। এরপর বিচার প্রক্রিয়ায় বিরতি আসে, কারণ বিচারক মাকিন্তাচের বিরুদ্ধে অনুমতি ছাড়াই দৃশ্যধারণ করার অভিযোগ ওঠে। তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও পুলিশের তল্লাশি ও এক সপ্তাহের শুনানি স্থগিত থাকার পর এমন তথ্যপ্রমাণ উঠে আসে যা তাঁর কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

মঙ্গলবার আদালতে ‘ডিভাইন জাস্টিস’ নামের একটি টিভি শো’য়ের ট্রেইলার চালানো হয়, যেখানে বিচারক মাকিন্তাচকে হাই হিল পরে বিচারালয়ের করিডোরে হাঁটতে দেখা যায়। সেই সঙ্গে মারাদোনার মৃত্যু ঘিরে করুণ বিবরণও দেখানো হয়। এই দৃশ্যপট ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এতে দেখা যায়, আদালতের ভেতরে অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করা হয়েছে এবং বিচারক মাকিন্তাচকে সাক্ষাৎকার দিতে দেখা যায়।

এ কারণে তাকে বিচারক হিসেবে স্থগিত করা হয়েছে এবং বিচার বিভাগীয় শৃঙ্খলাবিষয়ক একটি সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করছে। তার বিরুদ্ধে পক্ষপাতহীনতার নীতিমালা লঙ্ঘন, প্রভাব খাটানো এমনকি ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে। প্রসিকিউশন, বাদী এবং বেশির ভাগ আসামিপক্ষের আইনজীবীরা নতুন বিচারক প্যানেল নিয়োগ এবং নতুন করে বিচার শুরুর আহ্বান জানিয়েছে।

এখনো বিচার শুরুর নতুন তারিখ নির্ধারিত হয়নি, তবে প্রসিকিউশন জানিয়েছে, তারা চলতি বছরেই বিচার পুনরায় শুরুর প্রত্যাশা করছে। তবে আপিল হলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। নতুন বিচারকরা অভ্যন্তরীণ আদালতীয় লটারির মাধ্যমে নির্ধারিত হবেন। যদি আসামিরা দোষী সাব্যস্ত হন, তাহলে ‘সম্ভাব্য অভিপ্রায়ে হত্যা’র অভিযোগে তাদের আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অভিযোগ অনুযায়ী, তারা জানত যে, তাদের আচরণ ম্যারাডোনার মৃত্যু ঘটাতে পারে, তবুও তারা সে পথে এগিয়েছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com