1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘আমার কাজই আমার হয়ে কথা বলে’, ফারুকের বিদায়ের পর হাথুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘আমার কাজই আমার হয়ে কথা বলে’, ফারুকের বিদায়ের পর হাথুরু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৭ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে যেসব কারণে অপসারণ করা হয়েছে তার মধ্যে একটি, সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে চাকরিচুত্য করা। এ ঘটনা অবশ্য চোখ এড়ায়নি হাথুরুর। ফারুকের বিদায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন এই লঙ্কান কোচ।

লিংকডইনে হাথুরু লিখেছেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।’

‘ইএসপিএন ক্রিকইনফো’র প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’-যোগ করেন তিনি।

হাথুরুকে বাদ দেওয়ার সময় তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল, তিনি ড্রেসিংরুমে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন এই কোচ। এমনকি বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্বে থাকা নিক পোথাসও এই ব্যাপারটি অস্বীকার করেন।

আগেই ক্রিকবাজকে হাথুরু বলেছিলেন, ‘বিসিবির সিইওর (নিজামউদ্দিন চৌধুরী সুজন) শেষ কথা ছিল- “তোমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে?” এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই। বিমানবন্দরে একজন কর্মকর্তা আমাকে বলেন, “আমি দুঃখিত কোচ, যে আপনাকে যেতে হচ্ছে (আবেগপ্রবণ হয়ে)”।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com