1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুটবল ইতিহাসে লুইস এনরিকের অনন্য রেকর্ড - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুটবল ইতিহাসে লুইস এনরিকের অনন্য রেকর্ড

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৬ বার

খানিক স্বস্তি হয়ত এবার পাবেন পিএসজির কর্ণধার নাসের আল খেলাইফি। কাতারের এই ধনকুবের ফ্রান্সের ক্লাব পিএসজি কিনে নেয়ার পর থেকেই স্বপ্ন দেখতেন ইউরোপের সেরা হওয়ার। নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসিদের এক দলে জড়ো করে জোর প্রচেষ্টাও চালিয়েছিলেন। 

কিন্তু ফলাফল আসেনি। তার সেই ড্রিমটিমের সবাইই ছাড়লেন ক্লাব। এরপরেই ভিন্ন পথে হাঁটলেন তিনি। কোচ হিসেবে আসলেন লুইস এনরিকে। ফুটবলের মৌলিক নিয়ম মেনে অ্যাকাডেমি গ্র্যাজুয়েট আর তরুণদের দিলেন প্রাধান্য। যেখানে নামের চেয়ে বড় হয়ে উঠলো প্রতিভা আর একাগ্রতা।

গড় বয়স ২৫ বছর। আর এই দলটাকে নিয়েই ইতিহাস গড়লেন লুইস এনরিকে। মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তার দল। চ্যাম্পিয়ন্স লিগের ৭০ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে ফাইনাল জয়।

তবে লুইস এনরিকে ব্যক্তিগতভাবে অন্য এক রেকর্ডের সাক্ষীও হলেন এই রাতে। ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে দুইটি আলাদা ক্লাবের হয়ে ট্রেবল জিতলেন লুইস এনরিকে। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান, ক্যুপ দে ফ্রান্সের পর এবারে জিতলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ঠিক ঠিক ১০ বছর পর আরও একবার পেলেন ট্রেবলের স্বাদ।

এর আগে ২০১৫ সালে বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ট্রেবলজয়ী কোচের এলিট লিস্টে নাম তোলেন লুইস এনরিকে।

দুই ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবলজয়ী অন্য কোচ পেপ গার্দিওলা। ২০১১ সালে বার্সেলোনার পর ২০২৩ সালে এসে ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছিলেন ক্লাব ফুটবলের ত্রিমুকুট। গার্দিওলা এবং এনরিকে ছাড়া এই কীর্তি নেই আর কারোরই। কাকতালীয় ব্যাপার এই দুজনই বার্সেলোনার খেলোয়াড় এবং দুজনেরই উত্থান বার্সা থেকেই।

পিএসজির জয়ের মাধ্যমে মিউনিখ ধরে রেখেছে তার ঐতিহ্যটাও। এই পর্যন্ত মিউনিখে ৫ ফাইনালে প্রতিবারই দেখা গিয়েছে নতুন চ্যাম্পিয়ন। নটিংহ্যাম ফরেস্ট, মার্শেই, বুরুশিয়া ডর্টমুন্ড এবং চেলসির পর মিউনিখ থেকেই নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পেয়েছে পিএসজি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com