1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জলঢাকায় ২০০'শ পিছ ফেন্সিডিলসহ পাথরের ট্রাক জব্দ চালক ও হেলপার গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জলঢাকায় ২০০’শ পিছ ফেন্সিডিলসহ পাথরের ট্রাক জব্দ চালক ও হেলপার গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৪৬ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

২০০ পিছ ফেন্সিডিলসহ পাথরের ট্রাক জব্দ এবং চালক ও হেলপার গ্রেফতার করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সারারাত অভিযান চালিয়ে বুধবার ভোর ৫টায় বড়ঘাট বাজারে পাথর বোঝাই ট্রাকে তল্লাশি ২’শ পিছ ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এসময় ট্রাক চালক এবং হেলপারকে আটক ও পাথরসহ ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর নির্দেশনায় জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গুড্ডিমারী গ্রামের আওলাদ হোসেনের ছেলে ট্রাক চালক কারিমুল ইসলাম (৩২)মধ্য ধুপনি গুড্ডি মারি গ্রামের রমজান আলীর ছেলে হেলপার জাহিদুল ইসলাম (৩০)।

অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানা অফিসারদের চৌকস অভিযান টিম নিয়ে আমি গোপন সংবাদের ভিত্তিতে ০১টি পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ২’শ পিছ ফেন্সিডিল উদ্ধার ও পাথরসহ ট্রাক জব্দ করি। এসময় চালক ও হেলপারকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৬(১) সারনীর ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়। মামলা নং-১৩/২৪।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com