1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হাত দিয়ে গোল করে লাল কার্ড, যা বলছেন নেইমার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হাত দিয়ে গোল করে লাল কার্ড, যা বলছেন নেইমার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬০ বার

সান্তোসে কি নিজের শেষ ম্যাচেই লাল কার্ড দেখে ফেললেন নেইমার জুনিয়র? হাত দিয়ে গোল করে রেফারির লাল কার্ড দেখেছেন এই ব্রাজিলিয়ান প্লে-মেকার। তবে এটাই তার এই ক্লাবে শেষ ম্যাচ কি না, তা নিয়ে আছে নানা প্রশ্ন। নিষেধাজ্ঞা পার করে যখন আবার ব্রাজিলিয়ান লিগে খেলার সুযোগ পাবেন, ততদিনে তার চুক্তির মেয়াদ শেষ হবে। 

নেইমারকে সান্তোস এরপর দলে রাখবে কি না, সেটার ওপরেই নির্ভর করছে সবকিছু। তবে নিজের কপালে কুড়াল যে নেইমার নিজেই মেরেছেন তাতে সন্দেহ নেই।

বোটাফোগোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড। সেটাই পরিণত হয় লাল কার্ডে। গনজালো এস্কোবারের পাস ছিল বক্সের দিকে। বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়েই জালের দিকে ঠেলে দেন নেইমার। সেই সুবাদেই এই লাল কার্ড।

হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার (ভিডিও)

এমন কাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ দেখিয়েছেন নেইমার।  লিখেছেন, ‘আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখানো ঠিক আছে। কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে। আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড! রেফারিং এতটাই বাজে ছিল! এটা শুধুই আমার মতামত। দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না।’

ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছেও। নেইমার ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘গোলের জন্য বেশি মরিয়া হয়ে কখনো কখনো আমরা ভুল করি। আমি আমার সতীর্থ বটেই, ভক্তদের কাছেও ক্ষমা চাইছি। আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

বোটাফোগোর বিপক্ষে হারের পর দায়ও নিয়েছেন তিনি, “আমি একটি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আজকে আমি যদি বাইরে চলে না যেতাম, নিশ্চিতভাবেই তিনটি পয়েন্ট পেতাম আমরা। ওই তিন পয়েন্ট না পাওয়ার দায় আমাকেই দিতে পারেন!”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com