1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোহামেডানের আবেদন খারিজ, আবাহনী এএফসি আসরে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোহামেডানের আবেদন খারিজ, আবাহনী এএফসি আসরে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬২ বার

২২ বছর পর ঘরোয়া ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা মোহামেডান। প্রিমিয়ার লিগের শিরোপা জেতায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের ক্লাব পর্যায়ের প্রতিযোগিতা চ্যালেঞ্জ লিগে ঢাকা মোহামেডানের প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল। এএফসি ক্লাব লাইসেন্সিং না হওয়ায় মোহামেডান আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাচ্ছে না। বাফুফে এই সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

এএফসির ক্লাব লাইসেন্সিংয়ের জন্য ২৫ মার্চ ক্লাবগুলোর অনলাইন পোর্টালে আবেদনের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসই সকল প্রয়োজনীয় কাগজ প্রদান করেছিল। মোহামেডান, রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন মানদন্ড অনুযায়ী পোর্টালে আপলোড করতে ব্যর্থ হয়।

লাইসেন্সিং সংক্রান্ত বাফুফের ফাস্ট ইন্সটেন্ট বডি (এফআইবি) ১০ মে সভায় আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসকে অংশগ্রহণ করার জন্য লাইসেন্স প্রদান করার সিদ্ধান্ত হয়। অন্য তিন ক্লাব শর্ত পূরণ না করায় তাদের লাইসেন্স দেয়া হয়নি। মোহামেডান সেই সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছিল ১৮ মে। বাফুফের আপিল বডি মোহামেডানের সেই আবেদন পর্যালোচনা করে খারিজ করে। ফলে ফাস্ট ইন্সটেন্ট বডির সিদ্ধান্ত বহাল রেখেছে। এতে মোহামেডানের পক্ষে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।

এএফসি ক্লাব লাইসেন্সের জন্য বয়সভিত্তিক দল, নিজস্ব মাঠ, আরো অনেক শর্ত পূরণ করতে হয়। চলতি লিগে ফেব্রুয়ারির পরই অনেকটা নিশ্চিত ছিল মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারে। এরপরও ক্লাব কর্তৃপক্ষ লাইসেন্সের জন্য মনোযোগ দেয়নি। এখন চ্যাম্পিয়ন হওয়ার পর শেষ মুহুর্তে দৌড়ঝাপ করলেও সেটা আর কাজে আসছে না।

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলের লাইসেন্স না থাকায় রানার্স আপ দল ঢাকা আবাহনী সুযোগ পাবে এএফসি’র আসরে। ঢাকা আবাহনী অনেক প্রতিকূলতার মধ্যে দল গড়েছে। তবে আন্তর্জাতিক আসরে প্রতিনিধিত্ব করার সুযোগ এই ক্লাবটি হাতছাড়া করতে চায় না। ফেডারেশন থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানার পর আবাহনী এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করবে বলে জানা গেছে।

গতকাল রাতে মোহামেডান লিগ শিরোপা উদযাপন করেছে। ক্লাবের পরিচালক ও নীতি নির্ধারকরা অতীত স্মৃতি রোমান্থন ও ভবিষ্যতে এই সাফল্য বজায় রাখার আশ্বাস ব্যক্ত করেছেন। ক্লাবের অবকাঠামোগত ও মৌলিক কিছু পরিবর্তন দরকার সেই বিষয়গুলো আলোকপাত সেভাবে করা হয়নি। মোহামেডান মে মাসের মাঝামাঝি লিগ শিরোপা চ্যাম্পিয়ন হয়ে উৎসবের আমেজে ছিল। এরপরও আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য প্রয়োজনীয় কাজ সম্পাদনে তেমন মনোযোগী ছিল না।

নানা সীমাবদ্ধতার মধ্যেও মোহামেডান এবার চ্যাম্পিয়ন হয়েছে। মোহামেডান ক্লাবের সভাপতি জেনারেল আব্দুল মুবীন (অব) গতকাল শিরোপা উদযাপন অনুষ্ঠানে চ্যাম্পিয়ন খেলোয়াড় ও ম্যানেজার-কোচকে স্যালুট দিয়ে তাদের মোহামেডানের বীর হিসেবে আখ্যা দেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফেডারেশনের পক্ষ থেকে ক্লাব পরিদর্শন কার্যক্রম মোহামেডান দিয়ে শুরু করার অভিপ্রায় ব্যক্ত করেন। মোহামেডান ক্লাবের সাভারের জমিতে একাডেমি বা ফুটবল সংক্রান্ত কোনো বিষয়ে ফিফা-এএফসি’র সহায়তা করা সম্ভব বলে মন্তব্য করেন।

২২ বছর পর শিরোপা জেতা দলকে গতকাল অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা জানানো হলেও বিশেষ কোনো বোনাস বা আর্থিক পুরস্কার ঘোষণা দেয়া হয়নি। বিদেশি খেলোয়াড়রা আজ-কালের মধ্যে ঢাকা ছাড়বেন। গতকাল অবশ্য তাদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে। দেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের এখনো ক্লাবের কাছে অর্থ পাবেন। সেগুলো শোধ করাই এখন ক্লাবের মূল চ্যালেঞ্জ।

গতকাল ১ জুন থেকে শুরু হয়েছে ২০২৫-২৬ ফুটবল মৌসুমের দলবদল। খেলোয়াড়রা নতুন ক্লাব খুজছেন আবার ক্লাবগুলোও ফুটবলার দলে টানার চেষ্টা করছে। চ্যাম্পিয়ন ফুটবলারদের ধরে রাখতে মোহামেডানের কোনো পদক্ষেপ এখনো পরিলক্ষিত হয়নি। ক্লাবের নির্বাচন আসন্ন হওয়ায় নীতি নির্ধারকরা দলগঠনে খানিকটা দ্বিধা-দ্বন্দ্বে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com