1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যে কারণে পাকিস্তানের ব্যাট কোম্পানিতে গিয়েছিলেন তামিম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যে কারণে পাকিস্তানের ব্যাট কোম্পানিতে গিয়েছিলেন তামিম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬২ বার

বাংলাদেশ দলের পাকিস্তান সফর শেষ হয়েছে রোববার। গতকালই দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে পৌছেছে লিটন দাসের দল। সিরিজ চলাকালীন সময়ে পাকিস্তানে গিয়েছিলেন তামিম ইকবাল। পরে সাবেক এই অধিনায়ক মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। জানিয়েছিলেন পাকিস্তানে যাওয়ার কারণও। 

কিছুদিন আগে বাংলাদেশে একটি ব্যাট কোম্পানির শো-রুম দিয়েছেন তামিম। মূলত পাকিস্তানে সেই সিএ ব্যাটের ফ্যাক্টরিতেই গিয়েছিলেন তিনি। পরে জানান সেই গল্পের কথা।

তামিম বলছিলেন, ‘আমি ব্যবসা করে তো প্লেন কিনতে পারবো না বাড়ি করতে পারব না। এটা আমার খুবই শখের একটা জিনিস। আমি অবসর নেওয়ার পরে ওরা (সিএ) একটা ব্যাট বানাচ্ছে। আমার যারা ফ্যান ছিলেন আমার খেলা পছন্দ করতেন তাদের জন্য তৈরি করা। এই ব্যাট যারা নিবেন কিনবেন তারা একটা মেমোরি হিসেবে রাখতে পারবেন, তো এটাই বড় কারণ এখানে আমার আসার।’

দেশের মার্কেটে ব্যাটের দাম বেড়ে যাওয়া নিয়ে তামিম বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মার্কেটে দাম হয়েছে ব্যাটের এত পরিমান হওয়ার কথা না তো। একটা ব্যাটের দাম যদি পনের হাজার বা বিশ হাজার দাম যদি কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে তো ভালো। যারা একাডেমি বা নতুন লিগ খেলছে তাদের জন্য এটা একটা সুবিধা হবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com