1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় ইউপি চেয়ারম্যান রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় ইউপি চেয়ারম্যান রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার

আফজাল হোসেন চাঁদ ঝিকরগাছা:

যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি ও এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম শাহাজান আলী মোড়লের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার সময় এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনের দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মরহুম শাহাজান আলী মোড়লের ভাইপো, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি বলেন, মরহুম শাহাজান আলী মোড়ল আমার চাচা ছিলেন। তবে তিনি আমার নিটক বড় অভিভাবক ছিলেন। আজ আমি যেখানে, আমার এখানে আশার পিছনে তার অবদান সবচেয়ে বেশি। আমি আমার চাচার অসমাপ্ত কার্যক্রম গুলো আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ, সাবেক সভাপতি ফকরে আলম দুদু, ডাঃ আলি হোসেন, প্রফেসর আশরাফ উদ্দিন, আব্দুস সামাদ, আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, মরহুমের মেয়ে জেসমিন আক্তার, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, তোফাজ্জেল হোসেন তোফা, আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য নুর হোসেন, মনিরুজ্জামান মনির, গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা শহীদুজ্জামান ডালিম সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক ইমদাদুল হক, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ও দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com