
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। তিনি দর্শকদের কাছে ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, পারিবারিক গল্প এবং আসন্ন ঈদ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। দীর্ঘ ২৩ মাস পর আবার শুটিং শুরু করায় তিনি বেশ আনন্দিত।
পরিবার প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো চলছে। সুইট একটা বেবি হয়েছে। আমি ভাবি নাই যে আমার বেবিটা এরকমই হবে, আর এখনই অনেক পপুলার হয়ে গেছে। ঘুম ভাঙার পরে ডাক দেয় বাবা বাবা। ওর মাকেও ডাকে, দাদা-দাদিকে ডাকে, নানাকে ডাকে।’তার কথায়, ‘আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই। ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট – ও যেটা ভালো মনে করবে। সমাজে যেন সবার সাথে ভালোভাবে থাকে, সবাই যেন ওকে ওভাবেই দেখে যে না, একটা ভালো ছেলে। বাদবাকি আল্লাহ তায়ালা রহমত করবেন।’