
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু,বিশেষ প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রানী সম্পদ অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের সাথে মতবিনিময় করেছেন ৩১ গাইবান্ধা ৩ আসনের পূর্ণরায় নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
আজ ২৫ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলা প্রানী সম্পদ অফিসে উপজেলা প্রানী সম্পদ অফিসার হারুনার রশিদ হারুন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। আরো বক্তব্য বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও কর্মচারিগণ। এর আগে উপস্থিত অতিথিববৃন্দকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।