1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আরেফ রব্বানী মানিক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আরেফ রব্বানী মানিক

জেলা প্রতিনিধি, এস এম রাকিব
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৯ বার

 

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রব্বানী পরিবহন এর এমডি ও নীলফামারী জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি আরেফ রব্বানী মানিক নীলফামারী জেলা ও সর্বস্তরের জনসাধারন দেশও প্রবাসের সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে তিনি বলেন আমি আল্লাহর হুকুমে মক্কায় হজ্ব পালন করতে এসেছি মহান আল্লাহ্ তায়ালা যেন আমার হজ্ব কবুল করেন এবং হজ্ব শেষে দেশে ফিরতে পারি সকলেই আমার জন্য দোয়া করবেন। বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীসহ নীলফামারী জেলা সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।

মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com