1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাধবপুর ছাতিয়াইন ইউনিয়ন আ,লীগের সহ সভাপতি জালাল উদ্দীন লস্করের দ্বিমুখী রাজনীতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাধবপুর ছাতিয়াইন ইউনিয়ন আ,লীগের সহ সভাপতি জালাল উদ্দীন লস্করের দ্বিমুখী রাজনীতি

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫১ বার

ফজলুল হক লস্করের ছেলে জালাল উদ্দিন লস্কর (৫০), একসময় মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি একজন তুখুর আওয়ামী লীগ নেতা ও বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।

তবে সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। জালাল উদ্দিন এখন নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বিভিন্ন পরিসরে এমনভাবে বক্তব্য দিচ্ছেন যেন তিনি আওয়ামী লীগের বাইরে অবস্থান করছেন বা বিরোধী আদর্শের ধারক।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি রাজনৈতিক কৌশলের অংশ, যার মাধ্যমে তিনি নিজের নতুন একটি অবস্থান তৈরি করতে চান। বাস্তবে জালাল উদ্দিন এখনও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং বিভিন্ন দলে তাঁর প্রভাব লক্ষ্য করা যায়।

আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দলের ছায়ায় বড় হয়ে এখন কেউ যদি মুখ ফিরিয়ে নেয় বা বিভ্রান্তি ছড়ায়, তা রাজনৈতিক অনৈতিকতা। এদের বিষয়ে দলকে সতর্ক থাকতে হবে।”

এই বিষয়ে জালাল উদ্দিনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তার রাজনৈতিক অবস্থানের এই পরিবর্তনের প্রচেষ্টা ছাতিয়াইনসহ গোটা মাধবপুরে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com