1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে লোক সংস্কৃতি পরিষদের উদ্দ্যোগে গুণীজন সন্মাননা প্রদান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে লোক সংস্কৃতি পরিষদের উদ্দ্যোগে গুণীজন সন্মাননা প্রদান

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৬ বার

 

লোক সংস্কৃতি পরিষদ, পুনট, কালাই, জয়পুরহাট এর ৩১ বছর পদার্পণ উপলক্ষ্যে লোক সংস্কৃতি পরিষদের আয়োজনে “গুণীজন সন্মাননা ২৫” , ১৩ জুন শুক্রবার বিকেল সাড়ে তিনটায় স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন (এইচডব্লিউএ) এর সহযোগিতায় কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস এন্ড ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ টুটুল। শুভেচ্ছা বক্তব্য আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তিব্য রাখেন কালাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেকার রহমান, কবি যতন কুমার দেবনাথ, হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সংবাদকর্মী মুনছুর রহমান। জয়পুরহাট জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৬ জন গুণীজন ব্যক্তিকে সন্মাননা প্রদান করা হয়। গীতিকার ও সুরকার শামসুদ্দীন হীরা, সাংবাদিক ও কলামিস্ট মোঃ মুরশীদ আলম, কবি-কলামিস্ট ও সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শিক্ষক ও শিক্ষানুরাগী (মরণোত্তর) মোঃ আতাউর রহমান, শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষী মোঃ আব্দুল করিম, মোঃ আফজাল হোসেন দেশবরেণ্য ক্রীড়াবিদ ও সংগঠক কে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা কারিমন নেছা মুনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com