1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা হতে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে, র‌্যাব-৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা হতে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে, র‌্যাব-৬

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৬ বার

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

ঘটনার পর্যালোচনায় জানা যায়, ভিকটিম সবুজ হাওলাদার পেশায় ওয়াসার শ্রমিক। পূর্বের ন্যায় ঘটনার দিন গত ০২ জুন ২০২৫ তারিখ আনুমানিক ২২১৫ ঘটিকায় কাজ শেষে ভিকটিম ও তার বন্ধু মোঃ রানা খান বাসায় ফেরার সময় সোনাডাঙ্গা আবাসিক এলাকার ময়লাপোতা নূরানী মহল্লাস্থ মোল্লার কাঠের গোল্লার সামনে পৌঁছালে মামলার অন্যান্য আসামির সহযোগীতায় ১নং আসামি কথা আছে বলে পথ রোধ করে। কথা বলার একপর্যায়ে ভিকটিমের সাথে আসামিদের ধস্তাধস্তি হলে ০১ নং আসামির কোমড়ে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকের মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার বন্ধু পালিয়ে যায়। ভিকটিম সবুজের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ০৩ জুন ২০২৫ তারিখ আনুমানিক রাত্র ০০৪০ ঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এরপর ভিকটিম সবুজ হাওলাদারের পিতা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত বিষয়টি জানার পর হতে র‌্যাব-৬, খুলনা আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ১৪ জুন ২০২৫ তারিখ আনুমানিক ১৪৫৫ ঘটিকার সময় র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনা সোনাডাঙ্গা মডেল থানাধীন গ্রামীন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার প্রধান আসামি মোঃ সজিব আহমেদ ওরফে ভাগিনা সজিব (২০), পিতা- মোঃ কবির আহমেদ, মাতা- জহুরা বেগম, সাং- আইজগাতি, বড় মন্দির, থানা- রূপসা, জেলা- খুলনাকে গ্রেফতার করে। 

পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com