1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মালদ্বীপে বাস্কেটবলে ব্রোঞ্জ বাংলাদেশের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মালদ্বীপে বাস্কেটবলে ব্রোঞ্জ বাংলাদেশের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬১ বার

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হয়েছে অ-১৬ দক্ষিণ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ। বাংলাদেশের বালক ও বালিকা উভয় দলই এতে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ বালক দল ব্রোঞ্জ জয়লাভ করেছে। 

দক্ষিণ এশিয়ার বাস্কেটবলের বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে মাত্র চারটি দেশ অংশগ্রহণ করছে। স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ বালক ও বালিকা উভয় দল আজ ব্রোঞ্জের জন্য মালদ্বীপের বিপক্ষে লড়েছিল। বালিকা দল পরাজিত হলেও বালক দল স্বাগতিকদের হারিয়ে পদক জিতেছে।

বালক দল ৭৫-৪২ পয়েন্টে মালদ্বীপকে হারায়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪ পয়েন্ট এনে দেন সান মুরং। তার পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট আফ্রিদির। বাংলাদেশ দল গতকালও মালদ্বীপকে গ্রুপ পর্বের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে হারিয়েছিল।

বালক দল জিতলেও বালিকা দল ৮৬-২২ পয়েন্টে হেরেছে মালদ্বীপের বিপক্ষে। অ-১৬ পর্যায়ে বাংলাদেশ নারী বাস্কেটবলে এটাই প্রথম অংশগ্রহণ। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনেক বড় ব্যবধানে হেরেছিলেন বালিকারা। ভারতের বিপক্ষে হারের ব্যবধান ছিল ১২৪ পয়েন্ট।

সত্তর-আশির দশকে দেশের অন্যতম জনপ্রিয় খেলা ছিল বাস্কেটবল। সময়ের বিবর্তনে খেলাটি এখন অস্তিত্বের সংকটে। ফেডারেশনের নেই কার্যালয়, খেলার নেই কোর্ট। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণই এখন কষ্টসাধ্য। এরপরও বাস্কেটবলের দক্ষিণ এশিয়ার একটি ব্রোঞ্জ খানিকটা সান্ত্বনাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com