
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের অভয়নগরে প্রবাস ফেরত হাসান শেখ (৩০) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
রবিবার সকালে উপজেলার নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।এলাকায় চলছে শোকের ছায়া।নিহত হাসানকে এক নজর দেখার জন্য এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন একনজর দেখার জন্য ছুটে আসেন।এ ধরণের হত্যা পরিবার ও এলাকাবাসী মেনে নিতে নারাজ।ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাদি জানিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষে ৪ মে ২০২৫ ইং দেশে ফিরেছেন। দুই মাস আগে বিয়েও করেন। প্রতিদিনের ন্যায় বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।এক পর্যায়ে ভোরে স্থানীয়রা মাছের ঘেরে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার কোন জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।