1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজবাড়ীতে মহানবী (সা.)-কে কটুক্তি: গণপিটুনির পর সেনা হেফাজতে আহম্মদ আলী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজবাড়ীতে মহানবী (সা.)-কে কটুক্তি: গণপিটুনির পর সেনা হেফাজতে আহম্মদ আলী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৭ বার

রেবা খাতুন, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরুলী বাজার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে মোঃ আহম্মদ আলী (৬১) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গণপিটুনির শিকার হয়েছেন। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়।

অভিযুক্ত আহম্মদ আলী নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের মৃত মকবুল মোল্লার ছেলে এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ জুন (রবিবার) সকাল ৯টার দিকে বেরুলী বাজারের স্কুল মোড় সংলগ্ন হাফিজ মোল্লার চায়ের দোকানে কথা কাটাকাটির একপর্যায়ে আহম্মদ আলী মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন।

এতে মুহূর্তেই স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় উপস্থিত জনতা প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলেন। তবে তিনি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজিত জনতা তাকে মারধর করে।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু জনতার রোষ থামানো সম্ভব না হওয়ায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে অবরুদ্ধ করে রাখে। কিন্তু ক্রমেই বিক্ষুব্ধ জনতার ঢল বাড়তে থাকে। হাজার হাজার মানুষের স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকার পরিবেশ।

এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে পুনরায় আহম্মদ আলীর ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেনাবাহিনী, পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর অভিযুক্ত আহম্মদ আলীকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় এবং আইনানুগ সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।

ঘটনাটির পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com