
তিনি সদ্য বদলী হওয়া ইউএনও আকাশ কুমার কুন্ডুর স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার (১৬ জুন) নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।
জানা যায়, বরিশাল বিভাগের মাদারীপুর জেলার সানজিদা রিকতা সম্প্রতি প্রবাসী কল্যাণ ডেস্ক, রিট সেল ও লাইব্রেরি শাখায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। তার পরিচিতি নাম্বার- ১৮৪১২।
নবাগত ইউএনও সানজিদা রিকতা জানান, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। রূপসা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
সানজিদা রিকতা ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বরিশালের সরকারি বিএম কলেজে সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন। এরপর ২০১৯ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রথম পদায়ন হয় সহকারী কমিশনার হিসেবে।
২০২১ সালের ৫ জুলাই বরিশালের বানারীপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন তিনি। ২০২৩ সালের ৩১ আগস্ট বদলি হয়ে একই পদে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যোগ দেন। পরে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণরত সিনিয়র সহকারী কমিশনার হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেন।
২০২৪ সালের ৩১ জুলাই থেকে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব নেন। এরপর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিছুদিন দায়িত্ব পালন করেন। পরে সর্বশেষ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক, রিট সেল ও লাইব্রেরি শাখায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
উল্লেখ্য, ইউএনও সানজিদা রিকতা ৩৬ তম বিসিএস (প্রশাসনিক) ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।