1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবিতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবিতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ বার

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জাতীয় শুদ্ধাচার কৌশল: নোবিপ্রবি সার্বিক ব্যবস্থাপনা উন্নয়ন ও অংশীদারিত্ব’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর ও আবাসিক হলের ৬৭ জন কর্মচারী অংশ নেন।

আজ রবিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আইকিউএসি আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক ও উপ-পরিচালক (হিসাব) মো. সাখাওয়াত হেসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুদ্ধাচার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। সবগুলো প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে শুদ্ধাচারের লক্ষ্য অর্জন করতে পারলে সমন্বিতভাবে এগিয়ে যাবে রাষ্ট্র। এক্ষেত্রে নোবিপ্রবি কর্তৃপক্ষও শুদ্ধাচারকেন্দ্রীক কর্মসূচিগুলো অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করছে। আশা করছি, আজকের এই প্রশিক্ষণ কর্মচারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শুদ্ধাচারের ক্ষেত্রেও তাদের উদ্বুদ্ধ করবে।’

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, চাকুরী ক্ষেত্রে শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে ভূমিকা রাখবে। আপনারা কে কোন পদে আছেন, এটা বড় বিষয় নয়। প্রত্যেকে যার যার জায়গায় কাজ করলে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। আপনারা নিজ নিজ কাজে সততার পরিচয় দেবেন, এই প্রত্যাশা করছি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights