1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধনবাড়ীতে কৃষকদের ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধনবাড়ীতে কৃষকদের ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

জহিরুল ইসলাম মিলন, (ধনবাড়ী) টাঙ্গাইল
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বার

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সমন্বতি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মুল্যে ধান কাটার কম্বাইন হাভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। কিন্তু চলমান  পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

 

এ অবস্থায় কাটিয়ে  কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

 

গতকাল ধনবাড়ী উপজেলা চত্বরে ধনবাড়ী  উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উপস্থিতিতে স্থানীয় দুই কৃষকের হাতে জাপানের তৈরি তিন’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।

 

ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই তিন কৃষক হলেন- ধনবাড়ী উপজেলার চর ভাতকুড়া গ্রামের রমজান আলী, থোড়া গ্রামের মিজানুর রহমান এবন ধোকেল কুল গ্রামের খসরু মিয়া।

 

ধনবাড়ী উপজেলা  কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান  বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন  সরকারের পরিচালনার বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন তিন’টি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

 

মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন, সরকারি কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, সমাজসেবা অফিসার মোঃ মোস্তফা,

কৃষি উপসহকারী ফরিদ প্রমুখ।

 

সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com