1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সলঙ্গায় সহকারী শিক্ষককে হত্যা চেষ্টার অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সলঙ্গায় সহকারী শিক্ষককে হত্যা চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১১৯ বার

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: স্কুল ম্যানেজিং কমিটির সভা চলাকালে প্রধান শিক্ষক কর্তৃক সহকারি শিক্ষককে অতর্কিতভাবে গলায় মাফলার মোড়ন দিয়ে হত্যা চেষ্টার অপরাধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের এহেন কর্মকান্ডে শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকায় তীব্র প্রতিবাদ চলছে। ঘটনাটি ঘটেছে,গত বৃহ:বার দুপুরে সিরাজগঞ্জ সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী বনানী উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, উক্ত বিদ্যালয়ের এসএসসি ২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের পুর্ব প্রস্ততি মিটিং চলছিল। কমিটির জনৈক সদস্যের অনুপস্থিতি নিয়ে কথা চলছিল।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রভাবশালী দলের নেতা ও প্রধান শিক্ষক আবু জাফর সম্পর্কে আপন মামা-ভাগিনা। মিটিংয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষক আবু জাফর অতর্কিত ভাবে তার বিদ্যালয়ের সহ: শিক্ষক এম এম রবিউল আলম (রফিকুল) এর গলায় থাকা মাফলার চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

No description available.

এমতাবস্থায় উপস্থিত সদস্য ও শিক্ষকগণের সহায়তায় সে কোনমতে প্রাণে রক্ষা পায়। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক ও সভাপতি অর্থাৎ মামা-ভাগিনা মিলে ইতিপুর্বে নিয়োগ প্রদান সহ বিভিন্ন অনিয়ম করে আসায় প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থায় ধ্বস নেমেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক শিক্ষক ও স্থানীয়রা অভিযোগ করেন। অনাকাঙ্খিত বিষয় নিয়ে কোন সুরাহা না হওয়ায় সহ:শিক্ষক এম এম রবিউল আলম (রফিকুল) বাদী হয়ে সলঙ্গা থানায় প্রধান শিক্ষক আবু জাফর মাহবুব কামালকে বিবাদী করে গতকাল শনিবার সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার বিষয় জানতে প্রধান শিক্ষকেরর ব্যবহৃত মুঠোফোন (০১৭২৮-৫০৪৬৭৩) নম্বরে চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com