1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭২ বার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মুলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় এজাহারনামায় ১ নম্বর আসামি ছিলেন টিপু। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোসূত্রে জানা যায়, টিপু সুলতান অবৈধভাবে ‘তাণ্ডব’ সিনেমাটির সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়। কপিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ডিবি সর্বদা তৎপর।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পাইরেসির কথা টিপু সুলতান নিজ মুখেই স্বীকার করেছে। এটি একটি চক্র।

জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে এ মামলাটি করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ছবিটি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com