1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আওয়ামী লীগ জনগণের পাশে আছে’: নীলফামারীতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আওয়ামী লীগ জনগণের পাশে আছে’: নীলফামারীতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ‘বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। অথচ জনগণ তাদেরকে নির্বাচনের মাধ্যমে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ করতে পারেনি তারা। আমরা আওয়ামী লীগ জনগণের সরকার। আমরা এদেশের সাধারণ খেটে-খাওয়া মানুষের সরকার। আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে। উত্তরের শীতে জুবুথুবু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।’— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। রবিবার (২৮শে জানুয়ারী) বিকালে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে। আমাদের সাথে ভারত, চীনের যেমন ভালো সম্পর্ক, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সাথেও ভালো সম্পর্ক। তাই বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে। গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছে এবং কাজ করার আগ্রহ ব্যক্ত করছে। এতে বিএনপি ব্যাপক হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জনগণের পাশে থাকে। আর অন্যরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। শেখ হাসিনার আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ ২২ প্রকারের ভাতা দেওয়া হয়। তাই আওয়ামী লীগ সরকারের পাশে জনগণকে থাকতে হবে। নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হকের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, শাহাবুদ্দীন ফরাজী প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com