1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পেকুয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামী নিষিদ্ধ আ'লীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী মোস্তাক আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পেকুয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামী নিষিদ্ধ আ’লীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী মোস্তাক আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১১ বার

ওমর ফারুক, জেলা প্রতিনিধি(কক্সবাজার):  কক্সবাজারের পেকুয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী মোস্তাক মিয়াকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

বুধবার (১৮ জুন) বিকালে মগনামা মিছিলের প্রস্তুতি থেকে তাকে আটক করেছে পেকুয়া থানা পুলিশের একটি অভিযানিক টিম। আকটকৃত মোস্তাক মিয়া(৪০) মগনামা নুইন্যার পাড়া এলাকার আহমদ কবিরের ছেলে ও মগনামা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। (চকরিয়া – পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের সহযোগী হিসাবে নাশকতায় সন্দেহ মূলক আটক করেছে পুলিশ। এছাড়া তাঁর বিরুদ্ধে মগনামার আলোচিত জয়নাল হত্যা নাশকতা সহ একাধিক মামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মগনামার শীর্ষ সন্ত্রাসী মোস্তাক মিয়া গত স্বৈরচার সরকারের আমলে বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করে আসছে। তাদের অত্যাচারে ঘর ছাড়া ছিল বিএনপির নেতাকর্মীরা। তাঁরা বিএনপির নেতাকর্মীদের মামলা ও হামলা করে হয়রানি করেছে প্রতিনিয়ত। তারা এলাকায় বাইট্টা জাফর ও শিক্ষক আরিফ হত্যা মামলা আসামী ডাকাত আজমের সহযোগী হিসাবে পরিচিত ছিল।

আজকে জুলাই আনন্দোলন ছাত্র হত্যার মামলায় বাইট্টা জাফরকে চকরিয়া আদালাতে তোলা হলে তার মুক্তির দাবিতে চকরিয়ায় মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লোকজন। পেকুয়ায় নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিলের প্রস্তুতি কালে মোস্তাক মিয়া সহ কয়েক জনকে গ্রেফতার করে। তাদের বিচারের দাবি জানান বিএনপির কর্মীরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন,তাদের বিরুদ্ধে কতটি মামলা রয়েছি তা এখন বলতে পারছি না, আমি থানার বাহিরে আছি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights