1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বীর নারী যোদ্ধা কিতাব জান বাদেশীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বীর নারী যোদ্ধা কিতাব জান বাদেশীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার

মোঃ শান্ত মিয়া, গফরগাঁও, ময়মনসিংহ: বীর নারীযোদ্ধা মোছাঃ কিতাব জান বাদেশী, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের অন্তর্গত বগাজান গ্রামে ১৯৩১ সালের ১২ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন। পিতাঃ ওয়াহেদ আলী শেখ। তার স্বামীঃ ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী। নিজ এলাকায় শিক্ষা গ্রহণ শেষে নগদ দেনমোহরে বিয়ে হয়- দেশবীর বাদেশী সাহেবের সঙ্গে। মুক্তিযুদ্ধে অবদানঃ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে, তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন সক্রিয়যোদ্ধা হিসাবে। তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করায়- প্রতিহিংসায় তার বড়ভাই মোঃ ইন্নস আলী শেখ কে পাকিস্তান আর্মি গেফতার করেন। পরে রণকৌশলে ছাড়াপান মোঃ ইন্নছ আলী শেখ। পাকিস্তানী আর্মি ও রাজাকার বাহিনী প্রতিহিংসায় তার স্বজনদের বাড়িঘরও পুড়েফেলেছিল। কর্ম জীবনঃ তিনি বিয়ের পর স্বামীর সাথে গৃহিণী হিসাবেই সারা জীবন কাজ করেছেন। তবে তিনি তার স্বামী দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশীর সকল আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা, উদ্দীপনা ও সাহস যোগিয়েছেন। মৃত্যুঃ ২৭ শে জানুয়ারি ২০২৩ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার, মেদুয়ারী ইউনিয়নের, রামপুর এলাকার হোছেন নগর ভিলায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ তার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবার বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights