1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজস্ব আদায় বাড়াতে হবে : চসিক মেয়র - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজস্ব আদায় বাড়াতে হবে : চসিক মেয়র

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৫ বার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের উন্নয়ন নিশ্চিত করতে রাজস্ব আদায়ে মনোযোগী হতে হবে। তবে কর আদায়ের নামে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা দেখতে হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে চসিক পাবলিক লাইব্রেরির হলরুমে রাজস্ব বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ নগরের সব উন্নয়ন কাজ এই রাজস্বের ওপর নির্ভরশীল। তাই রাজস্ব সংগ্রহে আন্তরিকতা, পেশাদারিত্ব ও সদাচরণ অপরিহার্য।

তিনি আরও বলেন, চসিক হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাকে অটোমেশন করতে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। ভবিষ্যতে অনলাইনে কর পরিশোধের সুযোগ চালু হলে নাগরিক ভোগান্তি কমবে এবং স্বচ্ছতা বাড়বে।

রাজস্ব আদায়ে প্রভাবশালীদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না জানিয়ে মেয়র বলেন, কারও প্রভাব দেখিয়ে কর ফাঁকি দেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না। আইন অনুযায়ী কাজ করুন, আমি আপনাদের পাশে আছি।

২৩ জুন চসিকের নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে জানিয়ে মেয়র বলেন, হাতে আছে মাত্র ১০–১১ দিন। এই সময়ে সংগঠিতভাবে রাজস্ব আদায় করতে হবে। প্রয়োজনে আমি নিজে বড় করদাতাদের সঙ্গে কথা বলব।

মেয়র বলেন, রাজস্ব আদায় কেবল একটি আর্থিক কাজ নয়, এটি আস্থার জায়গা। মানুষ বিশ্বাস করে কর দেয়, যেন তাদের সন্তান ভালো স্কুলে পড়তে পারে বা পাড়ার রাস্তাটি মেরামত হয়। সেই বিশ্বাস রক্ষা করতে হবে।

সভায় চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি, কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তা, কর আদায়কারী ও অনুমতিপত্র পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com