1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আগামী সংসদ নির্বাচনে ছাত্র-জনতার ত্যাগের প্রতিফলন ঘটবে- মাওলানা-আব্দুল হালিম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আগামী সংসদ নির্বাচনে ছাত্র-জনতার ত্যাগের প্রতিফলন ঘটবে- মাওলানা-আব্দুল হালিম

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৯ বার

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র-জনতার ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে, ইনশাআল্লাহ। দ্বীন ও দেশের কল্যাণে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দল হালিম।
জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় শনিবার (২১ জুন) জেলার আব্বাস আলী খান মিলনায়তনে সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলামের দাওয়াত জয়পুরহাটের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আগামীতে জেলার প্রতিটি ভোটারের ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। আমাদের সংগঠনের কোনো নেতা টাকায় বিক্রি হয় না। আমরা কোরআন ও সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করি।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, এস এম রাশেদুল আলম সবুজ, অ্যাডভোকেট আসলাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা ইমরান হোসেন, মাওলানা ডা. সুজাউল করিম, মাওলানা মুনসুর রহমান, মাওলানা শফিউল হাসান দিপু এবং মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ইউনিট সভাপতিগণ অংশগ্রহণ করেন। বক্তারা সকলকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com