1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়াকে নিয়ে সেমিনার অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়াকে নিয়ে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪০ বার

নীলফামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে “শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী জেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতারা অংশ গ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ও মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সহ দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদস্য আহম্মেদ আলী বাবুসহ আরো অনেকে। সেমিনারটি পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন।
এসময় বক্তারা শহীদ জিয়ার স্বাধীনতা-উত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় পুনর্গঠন ও আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথাও স্মরণ করা হয়। তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, এই দফাগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, যুগোপযোগী শিক্ষা সংস্কার ও অর্থনৈতিক বিকাশের রূপরেখা।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি, সাংগঠনিক সম্প্রসারন ও আগামী নির্বাচনে বিজয়ী হওয়াসহ ভবিষ্যতেও এমন সেমিনার অব্যাহত থাকবে। যাতে তৃণমূল নেতাকর্মীরা দলীয় আদর্শ ও কর্মসূচি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com